Loading ...
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় বিএনপি নেতা হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি মোশাররফ হোসেন

কলাপাড়া প্রতিনিধি। / ৩২
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানখালী ইউনিয়নের বাসিন্দা হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক নান্নু মুন্সী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।
এ ছাড়া উপজেলা ও ধানখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি চিকিৎসক জাহাঙ্গীর আলম তালুকদার। মোনাজাতে মরহুমের বাবা-মায়ের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ