Loading ...
  • Mon, 16 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

বিএনপির ইশতেহার মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় হয়ে চমক দেখালেন ছাত্রনেতা তানজিল

মফিজুর রহমান মুবিন,মধুখালি সংবাদ দাতা। / ১৪০
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

 

বিএনপির নির্বাচনি ইশতেহার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কর্মযজ্ঞবিষয়ক মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল। এ অর্জনের মধ্য দিয়ে মেধা, প্রস্তুতি ও রাজনৈতিক জ্ঞানচর্চার স্বাক্ষর রেখেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আয়োজিত মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে মাহামুদ হাসান তানজিলের নাম ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএনপির নির্বাচনি ইশতেহার, নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে মাহামুদ হাসান তানজিল নিজের মেধা, অধ্যবসায় ও রাজনৈতিক জ্ঞানচর্চার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন তাঁর সহকর্মীরা।
উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে দীর্ঘদিন ধরে বরিশালের রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন ছাত্রনেতা তানজিল। তাঁর এ অর্জনে বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তানজিলের এ সাফল্যে সমসাময়িক ছাত্রনেতারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জ্ঞানচর্চা, মেধা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় একজন ছাত্রনেতার নেতৃত্বের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করে। মাহামুদ হাসান তানজিলের এ অর্জন বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/