Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:03 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারী গনমাধ্যম কর্মী মোসা.সালমা কবির।

নিউজ রুম / ১২৯
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ছড়িয়ে পরুক সকল মানুষের হৃদয়ে। এমন প্রত্যায় নিয়ে ঈদের আনন্দে উদ্ভাসিত হয়ে কলাপাড়া বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়ার একমাত্র নারী গনমাধ্যম কর্মী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কলাপাড়া শাখার সদস্য মোসা. সালমা কবির। তিনি বলেন,মুসলিম উম্মাহর একটি কাঙ্খিত উৎসব ঈদ। এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও এতে সামিল হয় সকল ধর্মের মানুষ। এতে একে অন্যের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়। আনন্দে উদ্ভাসিত হয় সকলের হৃদয়। এর মাধ্যমে তৈরী হয় সকলের প্রতি সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ,
সাম্য,মৈত্রী আর সম্প্রীতির বন্ধন। শান্তি-সুধায় ভরে ওঠে প্রতিটি মানুষের হৃদয়। তাই ঈদের আনন্দ অম্লান থাক প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত। তাই পুরনো সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

শুভেচ্ছান্তে,
মোসাঃ সালমা কবির।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/