Loading ...
  • Mon, 26 Oct 2026, 04:51 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৯৩
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথ চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উৎসব উপলক্ষে বৌদ্ধ বিহার গুলোতে সমবেত হন শত শত রাখাইন নর-নারীরা। দিনভর প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবদনসহ নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মালম্বীরা। প্রবারনা পূর্নিমা উপলক্ষে রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং বেরংয়ের ফানুস। আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এদিনটি উদযাপন করছে বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।
আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের ঐতিহ্যকে ধারণ করে, প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।
###
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।
মোবাইল : ০১৭১০৭৮৩২৬৩
তাং ২৬/১০/২৬ ইং

আপনার দেওয়া সংবাদটি পত্রিকায় প্রকাশের উপযোগী করে শিরোনাম, প্রতিবেদকের পরিচিতি, বানান, দাঁড়ি-কমা, কোলন ও অনুচ্ছেদের বিন্যাস ঠিক করে সাজিয়ে দিলাম। মূল বক্তব্য ও তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে।
Writing
কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্‌যাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উৎসব উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে সমবেত হন শত শত রাখাইন নর-নারী। দিনব্যাপী প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রংবেরঙের ফানুস।
বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছেন, আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এ দিনটি উদ্‌যাপন করছেন।
আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে উদ্‌যাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

 

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/