Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:32 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নৌকা মার্কার নির্বাচনী উঠান বৈঠকে জনতার ঢল।

নিউজ রুম / ৭৬
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী ।।

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে। শনিবার (২২ডিসেম্বর) শেষ বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীবাজারে এ বৈঠক উঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সি পি পি ডেপুটি টিম লিডার মো : শফিকুল আলম এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ কলাপাড়া,মহিপুর,রাঙাবালী আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলী সাংগঠনি সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসিরুদ্দিন বিপ্লব, বাংলাদেশ কেন্দ্রী ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনর রশিদ,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আবু সাইদ ফকির,কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি ও কাউন্সিলর মোঃ মজিবর হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা কলাপাড়া উপজেলা সহ দেশ ব্যাপী আওয়ামীলীগের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান বলেন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং কলাপাড়াকে সন্ত্রাস,চাদাবাজ
দখল ও শালিশ বানিজ্যমুক্ত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইউনিয়ন আওয়ামীলী সহ সভাপতি অধ্যাপক মোঃ আঃ জব্বার বিশ্বাস।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/