Loading ...
  • Thu, 30 Apr 2026, 08:19 pm
আবহাওয়া ব্যানার

মধুখালীতে কৃষক সমিতির কমিটি গঠন

নিউজ রুম / ১২২
রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 

হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা।। 

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিমপাড়া গ্রামে বাংলাদেশ কৃষক সমিতি,মধুখালী উপজেলা শাখার আওতায় মছলন্দপুর পশ্চিমপাড়া গ্রাম কমিটি গঠন করা হয়েছে।
রবিবার কামারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ফরিদপুর জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মানিক মজুমদার,উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নওশেরুল আলম, কামারখালী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখ, যুব ইউনিয়ন মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা ,সিপিবি মধুখালী উপজেলা কমিটির সদস্য শাহ কুতুবুজ্জামান। সভাশেষে ফজলু মোল্লাকে সভাপতি, তপন কুমার রায় কে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্যের গ্রাম কমিটি গঠন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/