Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

মহিপুরে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠ মহড়া অনুষ্ঠিত

নিউজ রুম / ৯৩
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

 

মহিপুর (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর মহিপুরে ঘূর্ণিঝড় পূর্ব এবং পরবর্তী সময়ে করনীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর ) বিকেল ৫ টায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নজীবপুর গ্রামে সাইক্লোন সেল্টার প্রাঙ্গনে এ মহরা অনুষ্ঠিত হয়। বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর আয়োজন করে। মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃজাহিদুল ইসলাম সেলিম’র সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলাম’র সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে,প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান খান সহকারী পরিচালক- সিপিপি কলাপাড়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা প্রকল্প ম্যানেজার (সিআইডি আর আর) মোঃ তারিকুল ইসলাম অফিস সমন্বয়কারী ফ্রেন্ডশিপ কলাপাড়া উপজেলা।
বক্তারা জানান, উপজেলার উপকূলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্ব, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/