Loading ...
  • Sat, 02 মে 2026, 03:06 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গুড নেইবার্সের দূর্যোগ বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

নিউজ রুম / ১৩৫
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া।।

কলাপাড়ায় গুড নেইবার্সের গ্রাম ও ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে দূর্যোগ বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ১ ও ২ নং ওয়ার্ডের সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জি এন জাপান মোফা ডি আর আর প্রজেক্ট কলাপাড়া এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড দূর্যোগ কমিটির সদস্য সচীব সমাজ সেবক মোঃ মশিউর রহমান শামীম খলিফা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জি এন জাপান মোফা ডি আর আর প্রজেক্ট কলাপাড়া প্রগ্রাম অফিসার সুজয় সরকার ও আফিয়া ফেরদৌস খান,ডব্লিউ ডি এম সি মোঃ মোশারেফ হোসেন সিকদার,ওয়ার্ড কমিটির ব্যাবসায়ী প্রতিনিধি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মো:জুয়েল শিকদার,ওয়ার্ড কমিটির ধর্মীয় প্রতিনিধি ইমাম মোঃ হাবিবুর রহমান,গ্রাম সভাপতি মো:রিমন মাতব্বর, ভিডিএম সি সভাপতি আবদুল্লাহ আল মামুন,ওয়ার্ড গনমাধ্যম প্রতিনিধি নয়নাভিরাম গাইন (নয়ন) এবং ইমন আল আহসান,সহ প্রমুখ।

বক্তারা উপকূলীয় এলাকার জনসাধারণের জানমাল রক্ষার্থে দূর্যোগ কালীন সময়ে করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় গুড নেইবার্স ওয়ার্ড ও গ্রাম দুর্যোগ ব্যাপস্থাপনা কমিটির নারী পুরুষ সহ শতাধিক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম কমিটির সভাপতি মোঃ বেল্লাল হাওলাদার।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/