কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
নিউজ রুম
/ ১৩০
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
মোঃ মাহতাব হাওলাদার মহিপুর,(পটুয়াখালী) সংবাদ দাতা : কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটিকে ঘিরে পর্যটকদের বাড়তি বিনোদন দিতে অপার সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটায় ৩ দিনের মেলা ও কনসার্টের আয়োজন করেছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভা যৌথ ভাবে এর আয়োজন করে। এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। এতে পর্যটন সংশ্লিষ্ঠ ব্যাবসায়ী,সহ বিভিন্ন সামাজিক সংগঠন তাদের আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহন করে। রেলী টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পর্যটন জোনের ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম,মহিপুর থানার ওসি তদন্ত মোঃ আসলাম মিয়া,কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ,কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মো: আনোয়ার হোসেন আনু,হোটেল-মোটেল ঔনার্স অ্যাসোসিয়েশন’র যুগ্ন সম্পাদক মোঃ সাইদ মিয়াসহ প্রমুখ।