Loading ...
  • Fri, 06 Mar 2026, 05:50 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সাইদুর হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী খাদিজাকে রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজ রুম / ১১৫
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামি তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগম (২৭) কে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এক রায়ে এ আদেশ দেন। এরপর আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছ।

উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে তিন সন্তানের জনক মো. সাইদুল সরদার (৩৫) দুর্বৃত্তের হামলায় খুন হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সময় ওই একই বাড়িতে থাকায় মৃতের ২য় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। পরে মামলাটি বিজ্ঞ আদালতে উঠলে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এবিষয়ে কলাপাড়াথানার ওসি তদন্ত মো. মোস্তাফিজুর রহমান বলেন,আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানা হেফাজতে আনা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/