নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া(পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্য বিবাহ আইন ও নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্প’র আয়োজনে মঙ্গলবার
(৫ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো.বাবুল মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো.ফজলুল হক সুমন,মো.হামিদুর রহমান,কাজী মাওলানা জাহাঙ্গীর,পুরোহিত শৈলেন চক্রবর্তী,ধর্মীয়নেতা এলবার্ট শোভন বিশ্বাস প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি,কাজী,ইমাম,পুরোহিতসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
tawhidit.top/