Loading ...
  • Mon, 20 Jul 2026, 06:56 am
আবহাওয়া ব্যানার

ভ্রাম্যমান আদালত মাধ্যমে বকশীগঞ্জে মাদক সেবীকে তিন মাসে কারাদণ্ড

নিউজ রুম / ১৩৯
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

মাদক সেবনের দায়ে জামালপু‌রের বকশীগ‌ঞ্জে সোহেল বাবু (২২) নামে এক যুবক কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগষ্ট) দুপু‌রে বকশীগঞ্জ পৌর শহ‌রে মিয়াপাড়ার গ্রামের সোহেল বাবুকে ৭ পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম‌্যামাণ আদালত প‌রিচালনা ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহা‌র ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতাউর রাব্বী। এসময় থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) সো‌হেল রানা, এস আই তারেক মাসুদ, এস আই মজিবর, এস আই সালাম, এ এস আই শ্রী চিত্তঞ্জন সহ আরো অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
এই সময় স্থানীয় সাংবাদিকদের সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সোহেল বাবু‌কে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/