Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:06 pm
আবহাওয়া ব্যানার

বরিশাল বি এম কলেজের আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।

নিউজ রুম / ৮৩৩
শনিবার, ১৭ জুন, ২০২৩

জুনায়েদ সিদ্দিকি, বি এম কলেজ (বরিশাল) প্রতিনিধি:-

বরিশাল সরকারি বিএম কলেজ থেকে মাইনুল ইসলাম নামের সমাজকর্ম চতুর্থ বর্ষের এক আবাসিক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (১৭ ই জুন) বিকেল ৩ টায় ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ( মুসলিম) হল এর পশ্চিম ব্লকের পরিত্যক্ত রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাঈনুল ইসলাম হিজলা থানার বাউশিয়া গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র। তিনি সরকারি বিএম কলেজের সমাজকর্ম বিভগের (১৮-১৯ শিক্ষাবর্ষের) অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

মুসলিম হলের রাতুল ইসলাম জানান, মাইনুল ভাই চঞ্চল স্বভাবের খুবই ভালো মানুষ ছিল। তবে এবার বাড়ি থেকে আসার পরে মাইনুল ভাইকে চুপচাপ ও মন-মানসিকতা খারাপ দেখা গেছে ।

বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড গোলাম কিবরিয়া জানান, মোঃ মাইনুল ইসলাম আত্নহত্যা করেছেন না কি হত্যা করা হয়েছে আমরা এই ব্যাপারে অবগত নই এবং এখন পর্যন্ত কোন সঠিক তথ্যও আমরা জানতে পারিনি তবে মাইনুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শেষ হলে আমরা বলতে পারব হত্যা নাকি আত্মহত্যা । যদি হত্যা করা হয় তাহলে হত্যার সাথে জড়িত সবার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিবো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/