Loading ...
  • Sat, 02 মে 2026, 07:54 am
আবহাওয়া ব্যানার

প্রধানমন্ত্রী জনগনকে স্টাডি করছেন…. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো.হাবিবুর রহমান।

নিউজ রুম / ৮৯৯
সোমবার, ১২ জুন, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন)স্টাফ রিপোর্টার কলাপাড়া (পটুয়াখালী):

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো.হাবিবুর রহমান বলেছেন, প্রধান মন্ত্রী একেবারে জনগনের আস্থার একজন প্রতিনিধি চাচ্ছেন। শুধু এখানের নয়,পুরো বাংলাদেশেই এমন প্রত্যাশা তাঁর। এজন্য আমারা যাতে জনমত তৈরী করতে পারি সেটাই আমাদের কাজ। প্রধানমন্ত্রী জনগনকে স্টাডি করছেন। তাঁর রাডার স্টেশনের এন্টেনায় নজর রাখছেন তৃনমূলে। জনগন যাকে চাইবে তাকেই এবার মনোনয়ন দিবেন তিনি। রবিবার রাত সাড়ে নয়টার দিকে পটুয়াখালী- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো.হাবিবুর রহমান কলাপাড়ায় তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, নিজস্ব সুখ, শান্তি, সম্মান,সমৃদ্ধি এবং মর্যাদার জন্য দরকার সুস্থ রাজনীতির। এজন্য সকল চাপের উর্ধে উঠে দরকাল হলে মুক্তিযুদ্ধের মত আর একটি যুদ্ধ করুক। তার পরও তাদের উচিৎ ভাল দক্ষ যোগ্য সৎ এবং ক্লিন ইমেইজের একজন মানুষকে সিলেক্ট করা। তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের কাজ করা উচিৎ। যাতে তিনি এবারের নির্বাচনে ভালো মানের সংসদ সদস্য উপস্থাপন করতে পারেন। এ মতবিনিময় সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/