Loading ...
  • Tue, 03 Nov 2026, 11:07 pm
আবহাওয়া ব্যানার

মধুখালীর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৯
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।

ফরিদপুরের মধুখালী পৌরসভার ১৮ নম্বর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আক্তার হোসেন মুন্সির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপা ঘোষ ও রুমা আফরোজ তুলি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কমিটির সদস্য সচিব সুরাইয়া আক্তারসহ নবনির্বাচিত কমিটির সহসভাপতি আবুবকর মোল্লা, সদস্য মনিরুজ্জামান মামুন, সোলায়মান মোল্লা, রফিকুল ইসলাম, মায়া, জাহিদ হোসেন, সিমলা খাতুন (শিমু), তারেক মোল্লা ও রূপালী বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম বিথী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনে কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/