মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালিশা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ মার্চ (মঙ্গলবার) বিদায়ী সংবর্ধনা,নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র স্কুল প্রধান শিক্ষক মাহবুব রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র চৈত্রকোল ইউনিয়নের বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান শাহ্।
এছাড়াও অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন, মামুনুর রশীদ,তানজিলা ইয়াসমিন,এরশাদ-উল ইসলাম, আনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, ফ্রান্সিস সরেন,রোকনুজ্জামান,মামুনুর রশিদ, মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
tawhidit.top/