Loading ...
  • Tue, 27 Oct 2026, 10:31 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার দু’ইজন

কলাপাড়া প্রতিনিধি। / ১০৮
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১ টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রব বেপারীর ছেলে মো. জসিম উদ্দিন (৪২) এবং কলাপাড়া পৌরসভার রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের কেশব চন্দ্র শীলের ছেলে সুমন কুমার রায় (স্বপন) (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়া থানার এসআই (নিরস্ত্র) হামিদুল হক খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২৬ অক্টোবর কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলাটি রুজু করা হয়। মামলা নং-২৩ ।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৩০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/