Loading ...
  • Sun, 25 Oct 2026, 09:19 pm
আবহাওয়া ব্যানার

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

মাসুদ রানা নওগাঁ পত্নিতলা প্রতিনিধি।। / ৪৮
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/