Loading ...
  • Mon, 26 Oct 2026, 11:10 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ার উপকূলীয় এলাকার আকাশ রঙিন হয়েছে ফানুসে

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৩
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।। 

কুয়াকাটার বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হয়েছে রাখাইন সম্প্রদায়ের প্রবারনা উৎসব। সোমবার(২৬ অক্টোবর) রাত আট থেকে বৌদ্ধ বিহারগুলোতে ফানুস উড়ানোর মধ্য দিয়ে প্রবারণ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে প্রায় ঘন্টা ব্যাপী। এসময় ফানুসের রংবেরঙের আলোয় আলোকিত হয় কুয়াকাটার আকাশ সহ উপকূলীয় এলাকার বিভিন্ন পাড়া। রাখাইন সম্প্রদায় সূত্রে জানাযায়,কুয়াকাটার কেরানীপাড়া, কালাচানপাড়া, অমখোলাপাড়া, মিশ্রীপাড়া ও নয়াপাড়াসহ উপজেলার ৩১ টি রাখাইন পল্লীতে শত শত ফানুস উড়িয়ে এ উৎসবের সমাপ্তি করা হয়।

এসময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন রাখাইন নর-নারীরা। এর আগে গৌতম বুদ্ধকে স্মরণে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উৎসবকে ঘিরে বৌদ্ধবিহারগুলো সজ্জিত করা হয় বর্ণিল আলোকসজ্জায়। এ উৎসবে অংশ নেয় কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয়রা। এই উৎসবকে ঘিরে নিরাপত্তার রক্ষায়  প্রশাসন তরফ থেকে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। রাখাইনরা জানায় আগামীকাল থেকে শুরু হবে তাদের কঠিন চিবরদান অনুষ্ঠান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/