Loading ...
  • Mon, 26 Oct 2026, 04:50 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় পাম্পথেকে পেট্রোল নিয়ে সড়কে ওঠার সময় মাশরাফি নামে এক তরুণ নিহত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১১৪
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়ালীর কলাপাড়ায় ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে সড়কে ওঠার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাশরাফি শিকদার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা মাশরাফিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত বরিশালে পাঠানোর পরামর্শ দেন। পরে বরিশালে নেওয়ার পথে রাতেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে বিপরীতমুখি মোটরসাইকেলের চালক ও আরোহীরা আহত হন।
নিহত মাশরাফি শিকদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসীর শিকদারের ছেলে। তিনি বাবার সাথে ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের আপন চাচা মাহবুব জানান, মাশরাফি নিজের মোটরসাইকেলে তেল নেয়ারজন্য পেট্রোল পাম্পে ঢুকেছিল। সেখান থেকে তেল নিয়ে সড়কে ওঠার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাশরাফির বুকের একপাশের হার ভেঙ্গে ফুসফুসের মধ্যে ঢুকে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ছাড়া মোটরসাইকেলের হ্যান্ডেল ভেঙে তাঁর বুকে ঢুকে যায় বলে তিনি জানান। মাত্র ১৮ বছর বয়সী একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা প্রায় দিশেহারা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর আমাদের কাছে রয়েছে। তবে তাঁর রাতে মৃত্যু হয়েছে, তা এখন জেনেছি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/