Loading ...
  • Mon, 26 Oct 2026, 04:51 pm
আবহাওয়া ব্যানার

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের আবাসন স্বীকৃতি

মাসুদ রানা নওগাঁ পত্নিতলা প্রতিনিধি।। / ৪১
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের জামালপুর গ্রামের কমিউনিটি নির্ভর আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

সোমবার ( ২৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে উদ্যোগটি ‘Collective Housing Award’ লাভ করে।

প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে পুরস্কারের জন্য জমা দেওয়া এ উদ্যোগটি ‘Collective Initiatives of the Community’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

জানা যায়, ভূমিহীন মানুষের আবাসনসংকট মোকাবিলায় জামালপুর গ্রামের একদল মানুষ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয় গড়ে তোলা, যৌথ সম্পদের ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ৪৯টি ভূমিহীন পরিবার খাসজমিতে নিজেদের ঘর নির্মাণ করেন। তাঁদের এ সম্মিলিত প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে আবাসনসংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং জাতিসংঘের মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিটাট)-এর নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।

জামালপুর গ্রামের মানুষের এ অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং দেশের জন্য গর্বের বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উদ্যোগ প্রমাণ করে, স্থানীয় মানুষের নেতৃত্ব, সম্মিলিত প্রচেষ্টা এবং নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/