Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

নিউজ রুম / ২৬২
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৪ তলাভিত বিশিষ্ট ১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১ টায় হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। এতে তাদের মেধার বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান পাহলান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সিকদার, শেখ মোঃ আবুল কাসেম এবং নীলগঞ্জ যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সী এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোস্তফা জামান সুজন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ