মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের স্বীকৃতি স্বরুপ মানুষ নৌকায় ভোট দিবে। সোমবার সন্ধ্যায় মিঠাগঞ্জ ইউনিয়নে তার নিজ বাড়ির আঙ্গিনায় নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক শেষে সংবাদকর্মীদের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি একথা বলেন। তিনি আরোও বলেন, গত পচিশ বছর ধরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করে আসছি। জনগণ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ দিবে এটাই আমার বিশ্বাস। এরআগে উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল আল ইসলাম সোহাগ। এসময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক ভোটার সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের তেগাছিয়া বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন’র পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল আল ইসলাম সোহাগ।
tawhidit.top/