Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:16 am
আবহাওয়া ব্যানার

পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন ঝড়ে পড়া মেয়ে শিক্ষার্থী স্কুলে ফিরেছে

নিউজ রুম / ১৯৯
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭০ জন ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ফিরিয়ে আনাসহ নতুন করে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বরগুনা পৌর শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র পাঠশালায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

বরগুনা জেলা শিক্ষা নেটওয়ার্কের সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, জেলা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, বরগুনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সচেতন নাগরিক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুররব ফকির, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, আবুল কালাম আজাদ, বিথী হাওলাদার পূজা, বড়বগি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সংস্থাটির অর্থ সম্পাদক সায়রা হাসান রুবী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফরোজা সুলতানা আঁখি, ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন রাখাইন প্রমুখ।

এ সময় সংস্থার প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা জানান, তালতলী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭০ জন ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ফিরিয়ে আনাসহ নতুন করে ভর্তি করানো হয়েছে। আগামী দিনগুলোতে জেলার সব কয়টি উপজেলায় আমাদের কার্যক্রম নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/