Loading ...
  • Tue, 03 Mar 2026, 05:20 pm
আবহাওয়া ব্যানার

প্রথম রমজান শেষে আকাশে অদ্ভুত চাঁদ।

নিউজ রুম / ২৫৭
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

ইফতার শেষ হতেই বাসার ছাদে কিংবা গলির মোড়ে সব জায়গায়ই চাঁদ দেখার এক অদ্ভুত ভীড় জমলো। কেউ ছবি তুলতে ব্যস্ত আবার কেউ ফেজবুক লাইভে!

বাংলাদেশের আকাশে আজ ২৪ মার্চ (শুক্রবার) বিস্ময়কর সুন্দর এক চাঁদ দেখা গেলা। কেননা, চাঁদের ঠিক নিচে অবস্থান করছিলো এক তারা। এই দুইয়ে মিলে অনেকটা আরবি ‘বা’ হরফের রূপ ধারণ করেছিলো। যা দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় ভীড় করে এবং কৌতুহলী প্রশ্নে ফেজবুকে পোস্টে হিড়িক পড়ে যায়।

বরগুনা সদরের ১ নং ওয়ার্ডের চরকলোনী এলাকার বাসিন্দা রমিজ জাবের বলেন, এমন অদ্ভুত চাঁদ আমরা কখনোই দেখিনি। তাই সবাইকে নিয়ে আরবি অক্ষরের মতো এই চাঁদটি দেখতে এসেছি।

স্থানীয় গণমাধ্যম কর্মী দৈনিক দীপাঞ্চল পত্রিকা বার্তা সম্পাদক মীর জামাল জানান, ফেজবুকে চাঁদের এমন ছবি দেখে রাস্তায় নেমে আসি। এসে দেখলাম হাজারো মানুষের ভীড়, চাঁদ নিয়ে নানা কৌতুহল।

মূলত রমজানের চাঁদের ঠিক নিচ বরাবর শুক্র গ্রহের অবস্থানের কারণেই চাঁদ ও তারাকে মিলে এমন অদ্ভুত লেগেছে।

শুক্রগ্রহকে অনেক সময় পৃথিবীর ‘বোন গ্রহ’ বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে।

এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/