Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

সালথায় আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরিফুল, সালথা, ফরিদপুর।। / ৩৯
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) থেকে।।

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফরিদপুর-ময়েনদিয়া প্রধান সড়কের সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা। মিছিলটির ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. ছরোয়ার হোসেন।
মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিব, মনির হোসেন মোল্যা, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বার, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যুবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীরা কেন গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন, তার জবাব দিতে হবে। তারা বলেন, অনেক সহ্য করা হয়েছে, আর নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিবাদ জানাবেন।

বক্তারা আরও বলেন, দেশের মাটিতে নৈরাজ্য ও সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন তারা।


এ ক্যাটাগরির আরো নিউজ