নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দরের ফার্স্ট ক্লাস মেরিনার মো. রাজিব হোসেন।
এ সময় বক্তব্য দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর, রাসেল মোল্লা, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, নয়নাভিরাম গাইন (নয়ন), ইমন আল আহসান, এসএম আলমগীর হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে পায়রা বন্দর আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।
সভায় পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
tawhidit.top/