Loading ...
  • Mon, 02 Nov 2026, 05:02 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৯
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদ আয়োজিত আন্তওয়ার্ড অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সলিমপুর সাবেক ফেরিঘাট ব্রিজসংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান শহীদ মাতব্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি মো. আবুতালেব ইভান মাতব্বর। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির জুয়েল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে পৌর কৃষক দলের সহসভাপতি মো. সেলিম মাতব্বর, পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান সোয়েব, প্রিয়জন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হাওলাদার, সহসভাপতি মো. আনোয়ার হোসেন মল্লিক, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইদ হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ভাই ভাই স্টার্স ও হানজালা ফাইটার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। লড়াইয়ের প্রথম অধ্যায়ে ভাই ভাই স্টার্স পরপর দুটি গোল করে হানজালা ফাইটার্সকে পরাস্ত করে। বিপরীতে হানজালা ফাইটার্স একের পর এক আক্রমণের মাধ্যমে পরপর দুটি গোল করে প্রথম অধ্যায়েই খেলা সমতায় নিয়ে আসে। পরবর্তী দ্বিতীয় অধ্যায়েও খেলা সমানে সমান লড়াই চলে। লড়াইয়ের একপর্যায়ে হানজালা ফাইটার্স আরও একটি গোল করে তাদের দলকে ৩-২ গোলে এগিয়ে রাখে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ভাই ভাই স্টার্স আর কোনো গোল করতে না পারায় হানজালা ফাইটার্স ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয়।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয় হানজালা ফাইটার্সের জিসান এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একই দলের মেহসান। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক হাবিবুর রহমান (হাবিব)। সহকারী পরিচালক ছিলেন জাহিদ ও জাফরুল্লাহ।
উল্লেখ্য: টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করেছিল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/