Loading ...
  • Mon, 02 Nov 2026, 03:31 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩২
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ব্যবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল মিয়া, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেসক্লাবের হলরুমের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রেসক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/