নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করল কলাপাড়া শাখা। ব্যাংকটির ২৭ বছর পূর্তি উপলক্ষে শাখাটিতে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ব্যাংকটির কলাপাড়া শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কতৃপক্ষ।
আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক কলাপাড়া শাখার ম্যানেজার মোঃ সাইফুর রহমান সরদার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার মোঃ ফয়সাল হাসান রাব্বি, সিনিয়র অফিসার সুবল কুমার রায়, ক্রেডিট ইনচার্জ জিহাদুর রহমান জিহাদ, ক্রেডিট অফিসার এ কে এম মাশরেক প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ এনামুল হক ও হাফিজুর রহমান, দলিল লেখক মোহাম্মদ শাহজাদা হাওলাদার, ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’র উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য এস এম আলমগীর হোসেনসহ সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা অব্যাহত রাখবে বলে কামনা করেন।
সবশেষ ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাহয়।
tawhidit.top/