নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালীটি বের করাহয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে একটি পথসভার মাধ্যমে শেষ হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এ দিবসটি উদযাপন করে।
এতে সভাপতিত্ব করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,সাধারণ সম্পাদক অমল মুখার্জি, পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু,
জনসুরক্ষা মঞ্চের সহ সভাপতি মোঃ কবির তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রাজু, অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী কল্যানী, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রাফসান রিমন, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।
এসময় বক্তব্যে জনসুরক্ষা মঞ্চের কার্যনিবাহী কমিটির সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন সৌরবিদ্যুতের ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। আর এটি করতে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এর সদস্য সংগঠন, তরুণ সমাজ, স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে যুক্ত করে দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিচ্ছন্ন বায়ু, জ্বালানি ব্যবহার এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের আন্তঃসম্পর্ক তুলে ধরা হবে এবং স্থানীয় পর্যায়ে মানুষকে টেকসই জ্বালানি ব্যবস্থার পক্ষে সোচ্চার হওয়ার সুযোগ তৈরি হবে। এরই মধ্যে এর ধারাবাহিকতা বরিশালে নাগরিক সংলাপ অনুষ্টিত হয়েছে। বক্তারা আরও বলেন, আলোচনায় বক্তারা বলেন, প্রতি বছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস (International Day of Clean Air for Blue Skies) পালিত হয়। পরিচ্ছন্ন বায়ু মানুষের স্বাস্থ্য, জীবিকা, পরিবেশ এবং সার্বিক কল্যাণের অন্যতম মৌলিক শর্ত। বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের মূল উৎসগুলো প্রায় একই হওয়ায় বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার উদ্যোগগুলো জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত।
২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য “Clean Air, Healthy Choices: Acting Together for People and Planet” – ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের ওপর জোর দেয়। জ্বালানি ব্যবহার, পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন, নগর পরিকল্পনা এবং আমাদের দৈনন্দিন জীবনের নানা পছন্দ সরাসরি বাতাসের গুণমান নির্ধারণ করে। তাই পরিচ্ছন্ন বায়ুর জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক নীতি পরিবর্তন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম মোশাররফ হোসেন (মিন্টু)।
tawhidit.top/