Loading ...
  • Sun, 10 মে 2026, 05:11 pm
আবহাওয়া ব্যানার

আধুনিক সেবা ও সুপার কালেকশনে মহিপুরে আসছে “সাগর কন্যা বিউটি পার্লার”

মহিপুর প্রতিনিধি। / ১২
রবিবার, ১০ মে, ২০২৬

 

মহিপুর প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর-কুয়াকাটা মহাসড়কের নূপুর হলের বিপরীত পাশে, ম্যানেজার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত আকন ভবনে নতুন সাজে যাত্রা শুরু করতে যাচ্ছে “সাগর কন্যা বিউটি পার্লার”। আধুনিক সুযোগ-সুবিধা, নান্দনিক পরিবেশ ও উন্নত মানের সেবার সমন্বয়ে পার্লারটি এখন আরও আকর্ষণীয় ও স্মার্ট রূপে সাজানো হচ্ছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের রুচি ও চাহিদার কথা বিবেচনায় রেখে পার্লারটিতে আনা হয়েছে আধুনিক ডিজাইন, উন্নত সুপার কালেকশন এবং অভিজ্ঞ কর্মীদের সমন্বয়ে বিশেষ সেবার আয়োজন। নারীদের সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিচর্যায় আধুনিকতার ছোঁয়া দিতে ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শুধু বিউটি সার্ভিসই নয়, এখানে সকল ধরনের লেডিস রেডিমেড আইটেমের সমৃদ্ধ কালেকশন থাকছে। যেমন— ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, ফোর পিস, টপস, জিন্স, হিজাব, ওড়না, গাউন, ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি-পিস, বেডশিট, লেডিস ব্যাগ এবং বিভিন্ন ধরনের পার্সোনাল আইটেম। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ডিজাইনের জুয়েলারি ও উন্নত মানের কসমেটিক পণ্যের বিশাল সংগ্রহ।

এছাড়াও নারীদের পোশাক তৈরী ও ফিটিংয়ের সুবিধার জন্য থাকছে আধুনিক ব্যবস্থাপনায় লেডিস টেইলার্সের সুব্যবস্থা। ক্রেতাদের রুচি ও প্রয়োজনের কথা মাথায় রেখে সবকিছু এক ছাদের নিচে নিয়ে আসছে “সাগর কন্যা বিউটি পার্লার”।

সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও বিশ্বস্ত সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

খুব শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে “সাগর কন্যা বিউটি পার্লার”-এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/