Loading ...
  • Wed, 04 Feb 2026, 08:08 am
আবহাওয়া ব্যানার

শহীদ আলাউদ্দিন’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদ আলাউদ্দিন খান স্মৃতি সংসদ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৮৩
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কালপাড়ায় উনসত্তরের গণঅভ্যুত্থানে দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ আলাউদ্দিন খানের সমাধিতে পুষ্পস্তবক কর্পণ করলেন শহীদ আলাউদ্দীন স্মৃতি সংসদ কলাপাড়া ও বরিশাল। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শহীদ আলাউদ্দিন খানের সমাধিস্থল হাজিপুরে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার,বরিশাল শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক নজরুল হক নিলু,বরিশাল আতাহার উদ্দিন ডিগ্রি কলেজের অবঃ অধ্যক্ষ আমিনুর রহমান,বরিশাল (বিসিক) উপমহা ব্যাবস্থাপক মো.মোজাম্মেল হক ফিরোজ,বরিশাল তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের প্রভাষক পিজুষ ব্যানার্জী,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ সদস্য নয়নাভিরাম গাইন (নয়ন) প্রমুখ।

শহীদ আলাউদ্দিন খানের স্মৃতি চারন করতে গিয়ে বক্তারা বলেন,শহীদ আলাউদ্দিন খান ৬৯ এর গনঅভূত্থানে আইয়ূব বিরোধী আন্দোলনে দক্ষিনাঞ্চলের প্রথম শহীদ। তার রক্তে রঞ্জিত হয়েছে বরিশালের রাজপথ। তার এ রক্ত বৃথা যেতে দেবনা।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/