Loading ...
  • Thu, 30 Apr 2026, 02:02 am
আবহাওয়া ব্যানার

পত্নীতলার উইএনও কে নিজের লেখা বই উপহার দিলেন আব্দুর রউফ মান্নান

নিউজ রুম / ১৫০
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)ঃ

নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা : পপি খাতুনকে নিজের লেখা “ছেঁড়াস্মৃতি” বই  উপহার দিয়েছেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাতকালে বইটি হস্তান্তর করেন আব্দুর রউফ মান্নান ।

বইটি প্রথম প্রকাশ করা হয় গ্রন্থমেলা ২০২১ সালে । প্রকাশিত এ বইয়ে আব্দুর রউফ মান্নানের ছবিসহ জীবনবৃত্তান্ত স্থান পায়।পরবর্তীতে ২য় সংস্করণ মার্চ ২০২৩ এবং ৩য় সংস্করণ মে ২০২৪ খ্রিষ্টাব্দ।  বইয়ে নিজের জন্মের ইতিহাস, লেখকের বাবার মৃত্যু, শিশু মনের স্মৃতি, গৃহশিক্ষকের কাছে শিশুকাল, অন্যের সংসারে মা, নজিপুর হাই স্কুলে ভর্তি, ছোটদের ফুটবল টুর্নামেন্ট, রাজনীতিতে হাতেখড়ি,নজিপুর স্কুল থেকে মহাদেবপুর স্কুলে ভর্তি, জগন্নাথ কলেজে  ভর্তি ও নন্দলাল দত্ত লেনের মেস জীবন, শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিচয়, বিনা টিকেটে ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার খেসারত,নায়িকা সুচন্দার সঙ্গে পরিচয়, পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানের জনসভায়, আগারতলা ষড়যন্ত্র মামলা: শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি, ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরী, ৬৯- এর গণআন্দোলন, ১৭ নন্দলাল দত্ত লেন, সেই মেয়েটি,৩ মার্চ ১৯৭১, ঐতিহাসিক ৭ মার্চ, ভয়াল ২৫ মার্চ, ১৯৭১, অপারেশন সার্চ লাইট, শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, মেজর জিয়ার চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা, আমার নিজ গ্রাম আমাইপুকুরে অবস্থান, অসুস্থ দাদাকে নিয়ে ভারতের বালুরঘাট গমন, বালুরঘাটে পাকিস্তানী সেনাদের গোলাবর্ষণ,   বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরা হয়।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/