Loading ...
  • Wed, 15 Apr 2026, 08:21 pm
আবহাওয়া ব্যানার

চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর ফকিরের নির্বাচনি শো ডাউন ও লিফলেট বিতরণ

নিউজ রুম / ১৪২
শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

হৃদয় শীল,ফরিদপুর প্রতিনিধিঃ-

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর ফকিরের মোটরসাইকেল প্রতীকে নির্বাচনি শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে কৃষ্ণনগর ইউনিয়নের সর্বত্র ঘুরে ঘুরে ভোট চাইলেন মোটরসাইকেল প্রাতীকের প্রার্থী জাহাঙ্গীর ফকির। এসময় প্রায় ২ শতাধিক মোটরসাইকেল, ৯ টা ট্রাক নিয়ে নির্বাচনি এলাকায় শো ডাউন করেন তিনি। এসময় তিনি সদর উপজেলার বিভিন্ন বাজারে নির্বাচনি লিফলেট বিতরণ করে ভোট চান জাহাঙ্গীর ফকির। নির্বাচনি শো ডাউনে প্রায় ২ হাজার লোক অংশ নেয়।

এসময় চেয়ারম্যান প্রার্থী মো জাহাঙ্গীর ফকির বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি অনেক ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবো, তিনি সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/