Loading ...
  • Sun, 18 Oct 2026, 03:26 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ১০ মাস বয়সী নিখোঁজ শিশু রাইয়ানের মৃতদেহ উদ্ধার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৮৮
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
oplus_0

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান(১০) এর খোঁজ মিলেশে, তবে জীবিত নয় মৃত। নিখোঁজের দুইদিন পর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের নিখোঁজ শিশু রাইয়ানের বাড়ির উত্তর পাশে নাওভাঙ্গা খালে একটি ব্যাগ ভর্তি ভসমান অবস্থায় তার লাশ খুঁজে পায় স্বজনরা।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে নিখোঁজ রাইয়ানকে তার বাড়ির আশপাশে আত্মীয় স্বজন সহ সমস্ত জায়গায় খুঁজে না পাওয়ার পর। পুলিশ তাদের পার্শ্ববর্তী খালে তলাশী চালাতে বলে। তাদের কথা মোতাবেক স্বজনরা মিলে সকালে খালে তল্লাশি চালায়। তল্লাশিকালে খালের উত্তর পারে একটি ভাসমান ব্যাগ দেখতে পায়। এরপর কাছে গিয়ে ব্যাগের কাছে মাছি উড়তে দেখে ঘাবরে যান। এরপর একটি নৌকার সাহায্যে ব্যাগটিকে টেনে কিনারে তুললে ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পান। শিশুটির শরীর থেকে তখন চামরা খসে গিয়েছে এবং শরীর ফুলে দূর্গন্দ ছড়াচ্ছিল।

এ ঘটনায় গতকাল কলাপাড়া থানায় শিশুটির মা রুমানা বেগম বাদি হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রধান আল – আমীন (৪০) গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তবে স্বজনদের দাবি মামলার প্রধান আসামি আল – আমিনের সাথে পারিবারিক ভাবে তাদের শত্রুতা ছিল। এ শত্রুতার কারনে গত কয়েকদিন আগে আল-আমীন হুমকি প্রদান করেছিল। আল আমীন বলেছিল তোদের শান্তিতে থাকতে দেব না। তাদের ধারণা আল- আমীন রাইয়ানকে হত্যা করে লাশ ব্যাগে ভরে খালের মধ্যে ফেলে দিয়েছে। তাই আল আমীন সহ এর সাথে যারা জরিত।তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন এলাকাবাসী সহ স্বজনরা।

লাশ উদ্ধারের খবর শুনে এলাকার শতশত মানুষ ছুটে এসেছে। তারা তীব্রনিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি কামনা করছেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেনরনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/