Loading ...
  • Tue, 16 Jun 2026, 12:01 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৯১
শুক্রবার, ১ মে, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক – মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (১ লা মে ) সকাল ১০ টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সী প্রমুখ।
বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/