Loading ...
  • Fri, 01 মে 2026, 03:07 pm
আবহাওয়া ব্যানার

মহিপুরে মহান মে দিবস পালিত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৬
শুক্রবার, ১ মে, ২০২৬

 

নয়নাভিরাম গাইন ( নয়ন ) কলাপাড়া।।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”– এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর মহিপুরে মহান মে দিবস পালিত হয়েছে। মহিপুর থানা শ্রমিকদলের আয়োজনে শুক্রবার (১ লা মে ) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক রেলি বের করা হয়। রেলিটি মহিপুর বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
স্থানীয় বিএনপি কার্যালয়ে এসে এক আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার প্রমুখ। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মজুরি বৈষম্য দূরীকরণ ও শ্রমিক কল্যাণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এসময় মহিপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/