Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪১৪
বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী,প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর পদ্মগোখরো সাপ উদ্ধার করেছে এ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। মঙ্গলবার(৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করাহয়। এর আগে সাপটি এলেমপুরের এক জেলের নিষিদ্ধ চায়না দুয়ারী জালে আটকা পরে। পরে গণমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন (নয়ন) এর কাছে সংবাদ আসলে বিষয়টি তিনি অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার রেস্কিউ টিম এর সদস্য বাইজিদ মুন্সীকে জানান। পরে সন্ধ্যায় অ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান পরিবেশবাদী সংগঠনের ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী আল মুনজির হাওলাদার, এইচ এম মাসুদ হাসান ও বাইজিদ মুন্সী গিয়ে এলেমপুর গ্রামের রইস উদ্দিন মিয়ার বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করেন।

বাইজিদ মুন্সী বলেন, সাপ হচ্ছে পরিবেশের নিরব বন্ধু, খাদ্য শৃঙ্খলে এদের ভূমিকা অপরিসীম। জমির উর্বরতা রক্ষায় ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে এ সাপ। এছাড়াও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সাপসহ সকল প্রাণী সংরক্ষণে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ,তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিকভাবে না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাপটিকে আগামীকাল বন বিভাগের সহায়তায় রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বাইজিদ মুন্সি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/