মোঃ ফরিদ উদ্দীন বিপু,কলাপাড়া সংবাদদাতা।।
বঙ্গোপসাগরে রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাছ ধরার একটি ট্রলার মালামালসহ পুড়ে ছাই হয়েছে। এসময় ট্রলারে থাকা দুই জেলে দ্বগ্ধ হয়েছে। চরগঙ্গামতি সংলগ্ন দেড়কিলোমিটার সাগর অভ্যন্তরে মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদ্বগ্ধ জেলেরা হচ্ছেন সাহেব আলী হাওলাদার (৪৫) ও মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রলার মালিক ইছা গাজী জানান, মালামাল নিয়ে ট্রলারটি আট জেলেসহ সাগরে মাছ শিকারে রওয়ানা দেয়। আনুমানিক দেড় কিলোমিটার সাগর গভীরে গিয়ে দুপুরের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে আগুন লেগে সর্বনাশ হয়ে যায়। দীর্ঘক্ষণ সময় আগুনে বোটসহ মালামাল সব পুড়ে গেছে। এসময় দুই জেলে ঝলসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১২ লাখ টাকা।
tawhidit.top/