নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া(পটুয়াখালী)।
পায়রা বন্দরে আবারো আসলো বানিজ্যিক বড় দুটি জাহাজ। এর একটির নাম এমভি মেঘনা ভেনাস ভিয়েতনাম থেকে এসেছে। মেঘনা গ্রুপের
এ জাহাজটিতে ৫৪ হাজার ৪০০ মেট্টিকটন ক্লিংকার। অপরটি এম ভি জিন ঝু জিয়াং ৮৮ সিংঙ্গাপুর থেকে এসেছে এটাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোডার ক্রেন নিয়ে আসা হয়েছে। গত ২০ এবং ২১ জানুয়ারী শনি ও রবিবার জাহাজ দুটি বন্দরের ইনার জেটিতে এসে নোঙ্গর করেছে। এরপর গতকাল (২২ জানুয়ারী) সোমবার থেকে এর পন্য খালাশ শুরু হয়েছে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান,মেঘনা গ্রুপের বিশাল জাহাজটি গত ২০ জানুয়ারী বন্দরের আউটারে এসে পৌছায়। এরপর লাইটার জাহাজে করে ক্লিংকার আনলোড শুরু হয়েছে। এছাড়াও তিনি আরও জানান,সিঙ্গাপুর থেকে আসা এম ভি জিন ঝু জিয়াং ৮৮ জাহাজটি বন্দরে নোঙ্গর করেছে ২১ জানুয়ারি। এরপর মঙ্গলবার তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে কোল আনলোডার নামানো শুরু হয়েছে। এনিয়ে এ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার ক্রেন আনা হয়েছে।
tawhidit.top/