Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

মেঘনায় মালবাহী ট্রলার ঢুবি,নিখোঁজ ২ উদ্ধার অভিযান অব্যাহত

নিউজ রুম / ১৪৮
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

 

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে দুইজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের ঢুবুরি দলের নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে।

এর আগে রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরি ঘাটের পশ্চিম পাশে মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন বাবা-ছেলে বলে জানাগেছে । তারা ১) আব্দুর রাজ্জাক সর্দার(৬২) ও পারভেজ সরদার (৩২) বলে নিশ্চিত করেন বোডে থাকা জীবিত উদ্ধার হওয়া মোঃ শাকিল।

জীবিত উদ্ধার হওয়া ৫ সদস্যদের মধ্যে রাসেল সর্দার ভোলার রাজাপুরের ১ নং ওয়ার্ডের রতন সর্দারের ছেলে। বাকি রিয়াজ,সাকিল,রুবেল ও ফারুক একই এলাকা বাসিন্দা বলে জানান সাকিল।

সাকিল জানান তারা ভোলার মনপুরা উপজেলা থেকে ভাংগারি মালামাল বোঝাই করে বরিশালের মেহেন্দীগঞ্জের উলানিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ইলিশা ঘাটে পৌছার আগেই তাদের ট্রলারের ফ্যান ভেঙ্গে যায়। ফ্যান মেরামত করে ফের যাত্রা শুরু করলে উত্তর দিক থেকে প্রবল বাতাসের আঘাতে বোটটির সামনের অংশ ঢুবে গেলে তারা ৫ জন নদীতে লাফিয়ে পরেন।

নিখোঁজ রাজ্জাক ও পারভেজকে তারা উদ্ধারের চেষ্টা করলেও তারা বোডের ভিতরে আটকা পরায় উদ্ধার করতে পারেন না। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা জীবিতদের উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯ কল করলে কোস্ট গার্ড,নৌ পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌছেন।

নিখোজ দুই জনকে ও ঢুবে যাওয়া ট্রলার উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেন ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার ঘোষ।

এদিকে উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে নিশ্চিত করেন ইলিশা নৌ পুলিশ ।

ট্রলার ঢুবির ঘটনায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম সহ আমি ও আমার সঙ্গিয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থলে আসছি। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকালে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন।

 


এ ক্যাটাগরির আরো নিউজ