Loading ...
  • Sat, 07 Feb 2026, 04:02 am
আবহাওয়া ব্যানার

প্রধানমন্ত্রীর পক্ষে বরগুনায় পুলিশ’কে ভ্যান উপহার দিলেন আ.লীগ নেতা শিহাব!

নিউজ রুম / ১০৯
সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

 

মোঃ শাজনুস শরীফ বরগুনা সংবাদদাতা।।

জণসাধারনের দোড় গোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরগুনা সদর থানায় একটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেডের স্বত্বাধিকারী এস. এম. মশিউর রহমান শিহাব।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা রাত সাড়ে ৭টা দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ. কে. এম. মিজানুর রহমানের হাতে পুলিশ ভ্যানটির চাবি তুলে দেন এস. এম. মশিউর রহমান শিহাব।

এ-সময় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ. কে. এম. মিজানুর রহমান বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাত্র দুটি পুলিশ পিকআপ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুবই কষ্টকর হয়ে পরে। বরগুনার জনসাধারণের দোড় গোড়ায় পুলিশি সেবা আরো দ্রুত পৌঁছে দিতে এস. এম. মশিউর রহমান শিহাব ভাই নতুন একটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন।

এস. এম. মশিউর রহমান শিহাব বলেন, বরগুনা সদর উপজেলার জনসাধারণের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে, দ্রুত পুলিশের সেবা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার কোম্পানি “স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেডের” সৌজন্যে এ পুলিশ ভ্যানটি উপহার দিয়েছি। বরগুনার মানুষ’কে নিয়ে আমি ভাবি, বরগুনার মানুষ আমাকে ভাবায়, আমি বরগুনার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে চাই।

এ-ছাড়াও তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ-সময় তিনি বরগুনা থেকে মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে বরগুনা সদর থানার পুলিশ সদস্যদের উৎসাহিত করে মিষ্টি বিতরণ করেন।

এস. এম. মশিউর রহমান শিহাব বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/