Loading ...
  • Tue, 26 মে 2026, 01:57 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় বজ্রাঘাতে এক নারী নিহত

নিউজ রুম / ১২৯
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

 

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)সংবাদ দাতা।।

পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে হাবিয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার(৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত হাবিয়া ওই গ্রামের মো: রুহুল আমিন ফকিরের স্ত্রী।
স্বজনরা জানায়,শনিবার দুপুর ১২ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুর পারে গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। তার দুই ছেলে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন তিনি বলেন, দুপুরে হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/