Loading ...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

পাঁচটি ইউনিয়নের দূর্ভোগের সঙ্গী একটি বাঁশের সাঁকো

নিউজ রুম / ১৬৯
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শফিক খাঁন, ভোলা
প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের জন্য নিত্যদিনের দূর্ভোগ একটি বাঁশের সাঁকো। যেখানে আতঙ্ক আর উৎকন্ঠাকে সঙ্গী করেই পথ চলেন পাঁচটি ইউনিয়নের পথিকরা ।
যেখানে কোমলমতি শিশুরা শিক্ষালয়ে যেতে আসতে আনন্দ বিলিয়ে চলতেন সেখানে একটি সাঁকোই তাদের বিষাদের কারন।
তবে বর্ষা মৌসুমে এখানকার কোমল মতি শিক্ষার্থীদের মধ্যে একটু স্বাচ্ছন্দ্যের রেশ ধরে।
বর্ষা মৌসুমে খালটিতে প্রবল স্রোতের কারনে স্বেচ্ছাশ্রমের এই সাঁকোটি স্থির থাকতে পারেনা।
আর তাই তখন তাদের পারাপারের সঙ্গী হয় ডিঙ্গি নৌকা।
বর্ষামৌসুমে এখানকার শিশু শিক্ষার্থীদের মা বাবাদের সাঁকো পারের আতঙ্কতা একটু কম থাকে । তবে আতঙ্কতা কম থাকলেও শিশুরা খেঁয়া পার হয়ে কখন ফিরবে এমন অপেক্ষা দেড় যুগেও লাগব হয়নি তাদের।
সাঁকো পার হবার দুশ্চিন্তা আর দূর্ভোগ কিচুতেই ছারছে না এই পাঁচটি ইউনিয়নে বসবাসকারী বাসিন্দাদের।

পাঁচটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি সাঁকো। তবে এই সাঁকোটি নির্মিত হয়েছে স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের স্বেচ্ছায় শ্রম ও অর্থ দানের মাধ্যমে ।
বলছিলাম লেংগুটিয়া, শ্রিপুর, জাংগালিয়া, গোপালপুর, আলিমাবাদসহ ৫ ইউনিয়নের বাসিন্দাদের চলাচল করার কাজীর চর খালের উপরের সাঁকোর কথা ।
ভোলা সদর উপজেলার ২নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোলঘেষে মেহেন্দীগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নসহ ৬টি ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম কাজির চর খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ পারাপার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও একটি ব্রিজের ব্যবস্থা করতে পারেনি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। দুই পাড়ের গ্রামবাসীরা মিলে স্বেচ্ছায় শ্রম ও অর্থকরি দিয়ে কোনো ভাবে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করেন।

প্রতি বছর বর্ষা মৌসুমের সময় কাজিরচর খালটিতে প্রবল স্রোতেরধারা প্রবাহিত হবার কারনে সাঁকো ভেঙে যায়। তখন বর্ষামৌসুমে আর সাঁকো নির্মান করা সম্ভব হয়না বলে পার হতে হয় ডিঙ্গি নৌকায়।

বর্ষা কমে এলে আবার গ্রামবাসী মিলে কোনো ভাবে জোড়াতালি দিয়ে তৈরি করে সাঁকো। এভাবে চলছে বছরের পর বছর। ফলে বিভিন্ন সময় বাঁশ /গাছ ভেঙে খালে পড়ে যাওয়াসহ ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটেছে ।


এ ক্যাটাগরির আরো নিউজ