Loading ...
  • Thu, 16 Apr 2026, 01:21 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা

নিউজ রুম / ১৭৫
রবিবার, ২০ আগস্ট, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক দন্ত চিকিৎসক ও ফার্মেসী ব্যবসায়িকে জরিমানা ও দুটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা করে দিয়েছে বিচারক। ভ্রাম্যমান আদালতের পেশকার সোহেল আমিন জানান, রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলা সদর রোডে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।অভিযানে প্রিংয়াকা ডেন্টাল কেয়ারের মালিক প্রিয়াংকা ঘটককে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় ১৫হাজার টাকা, ঔষধ ব্যবসায়ি নাজমুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।আদালতের অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে গড়ে ওঠা পপি ডেন্টালের মালিক প্রদীপ রায় ও আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারী তাদের
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে গেলে আদালতের বিচারক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে সিলগালা করে দেয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার ও থানা পুলিশ অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/