Loading ...
  • Sun, 26 Jul 2026, 01:56 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধি। / ২৮
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে ২৫ জুলাই শনিবার কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদ তালুকদার (দৈনিক বাংলা পত্রিকা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানজিল জামান জয় (বাংলাদেশ ডায়েরী)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব (দৈনিক দেশ বর্তমান), অর্থ সম্পাদক তালুকদার আশিক (কলাপাড়া পোস্ট), দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু (দৈনিক নাগরিক ভাবনা), নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন হেলাল (দৈনিক স্বাধীন সংবাদ) এবং নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক (বরিশাল বার্তা)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা কলাপাড়ার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/