Loading ...
  • Thu, 09 Jul 2026, 11:00 pm
আবহাওয়া ব্যানার

সঞ্জয় ব্যানার্জী, বাউফল, সংবাদ দাতা / ১৩
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দশমিনায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

পটুযাখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালে বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরন, মঞ্চ ভাংচুর, মালামাল লুটপাট ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৫ জন নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা আদালত।
কারাগারে পাঠানো নেতারা হলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গৌতম রায়, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন ভুট্রো, সাংগঠনিক সম্পাদক কাজী আজাদ, বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান আলম ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমিজ মেল্লা।
আদালত সূত্রে জানা যায়, মামলার পরে আসামীরা পালাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন লাভ করেন। গতকাল বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে পুনরায় জামিন আবেদন। শুনানী শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন করাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরন, মঞ্চ ভাংচুর, মালামাল লুটপাট ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউণিয় বিএনপির সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রæয়ারী ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ওই মামলর পাঁচজন আসামী আদালতে আত্মসর্পন করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের কপি গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/