Loading ...
  • Sat, 11 Jul 2026, 11:14 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সিপিপি’র প্রয়াত সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৩
শনিবার, ১১ জুলাই, ২০২৬
oplus_0

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সিপিপি’র ইউনিট টিমলিডার মো. রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদার সহ উপজেলার প্রয়াত সকল সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কলাপাড়া’র আয়োজনে শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিপিপি’র টিয়াখালী ইউনিয়ন টিম লিডার কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, সিপিপি’র উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, সিপিপি’র কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার প্রশিক্ষক আবুতালেব ইভান মাতব্বর, ইউনিয়ন টিমলীডার আসাফউদ্দৌলা সোহেল, মহিউদ্দিন ভুইয়া, দেলোয়ার হোসেন, মনিবর রহমান,সমবায় কর্মকর্তা আব্বাস আলী, রফিকুল ইসলাম ও বাশার তালুকদারের পরিবারের সদস্য সহ উপজেলার শতাধিক সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত ইউনিট টিম লিডার রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারকে নিয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মী অনেকেই স্মৃতি চারণ করে আবেগাপ্লুত হয়েযায়। সর্বশেষ প্রয়াত সকল সেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/