নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে । বুধবার বিকাল চারটায় পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে আয়োজিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ সভায় অবনী কুমার রায়কে সভাপতি বাবু প্রণব নারায়ণ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও নীলরতন কুন্ডু নিলয়কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বাবু দিলীপ কুমার মন্ডল, নির্বাহী সদস্য বাবু প্রদীপ কুমার পাল ও বাবু তপন কুমার মিস্ত্রি। এ ছাড়াও যতীন্দ্রনাথ বিশ্বাস, নির্মল কুমার নন্দী, উত্তম কুমার দত্ত, পলাশ চন্দ্র সরকার, গীতা রানী বিশ্বাস কে নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এর আগে সভার শুরুতে সাবেক সভাপতি যতীন্দ্রনাথ বিশ্বাস’র সভাপতিত্বে ও বিচক্ষণ বিশ্বাসের সঞ্চালনায় পবিত্র গীতা থেকে পাঠ করেন মদন মোহন সেবাশ্রমের পুরহিত বাবু নির্মল চক্রবর্তী। গীতা পাঠ শেষে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, সদস্য রবীন্দ্রনাথ বিশ্বাস, সদস্য দেবেন্দ্র নাথ রায় সহ বিগত দিনে সোসাইটির যে সকল সদস্য মৃত্যুবরণ করে তাদের স্মরণে শোক প্রস্তাব এনে এক মিনিট নীরবতা পালন করা হয়। সোসাইটির সাবেক সহ-সভাপতি নিখিল বরণ কুন্ডু সহ শারীরিকভাবে অসুস্থ সকল সদস্যের আশু রোগমুক্তি কামনা করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের শেষার্ধে সমিতির আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শেষে কন্ঠভোটের মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য উপকূলীয় অঞ্চল সদস্যদের ভাগ্যমান উন্নয়ন ও আর্থিক সমৃদ্ধীকরণ নিশ্চিতে প্রথমে দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ ব্যাংক নামে সংগঠনটি ১৯৬০ খি: স্থাপিত হয়। পরবর্তীতে কালের বিবর্তনে দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে প্রতিষ্ঠা লাভ করে।
tawhidit.top/